২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের আজ সকালে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় মালা ও উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া দিয়ে, রঙ বেরঙের পাপড়ি ছিটিয়ে ড্রামসের তালে তালে করতালি দিয়ে কৃতি শিক্ষার্থীদের ক্যাম্পাস প্রদক্ষিণ করানো হয়। তুমুল হর্ষধ্বনির মাঝে কেএফটি কলেজিয়েট স্কুল ক্যাম্পাস জুড়ে এক অভাবনীয় আনন্দঘণ পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য যে, কেএফটি কলেজিয়েট স্কুলের ইংরেজি ভার্সনের চারজন ও বাংলা ভার্সনের দুই জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে এবং ইংরেজি ভার্সনের সাত জন ও বাংলা ভার্সনের সমান সংখ্যক সাতজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রথম বছরেই সর্বমোট বিশজনের বৃত্তি প্রাপ্তিতে কেএফটি পরিবার খুবই প্রফুল্ল। এই আনন্দের মাঝে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তদের শতভাগ ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের পঁচাত্তর ভাগ টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছেন কলেজ অধ্যক্ষ জাকির হোসেন কামাল।