01928517729, 01681084005 kftictcontents@gmail.com
Established 2020 EIIN: 139452

Hazi Abdul Kader Molla Fatema Begum Trust KFT Collegiate School

"শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ"""

মালয়েশিয়ার কুয়ালামাপুরে আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন।

Noticeboard October 11, 2026

আলহামদুলিল্লাহ।

মালয়েশিয়ার কুয়ালামাপুরে আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী সানিয়া সাঈদ ও আর সামিউ ইমাম স্পর্শ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

 

কুয়ালামাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৫টি দেশের ২৭০টি প্রজেক্ট অংশগ্রহণ করে। বাংলাদেশের তরুণ উদ্ভাবক, কেএফটি কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী সানিয়া ও স্পর্শের অক্লান্ত পরিশ্রমে নির্মিত প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কেএফটি পরিবার উচ্ছ্বসিত।

 

উল্লেখ্য যে, কেএফটির চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস কুয়ালালামপুরে অবস্থান করে প্রতিদিন কেএফটি কলেজিয়েট স্কুল রোবোটিক টিমকে সহায়তা ও উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। সানিয়া ও স্পর্শ এ বিজয়ের জন্য জনাব বেলায়েত হোসেন জুলহাস, কেএফটি পরিবার ও মতলবের শিক্ষানুরাগী সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।